নিজস্ব প্রতিবেদক
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ যেকোনো আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
গত রোববার যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা সাদিকুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস করা হয়েছে, যা শরিয়াহর বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এ আইনে ইসলামী শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মতো একটি মুসলিমপ্রধান দেশে এ ধরনের স্পর্শকাতর বিল উত্থাপনের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ছিল দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেয়া। জনগণের ধর্মীয় অনুভূতি ও শরিয়াহর স্বার্থে বিতর্কিত আইনটি অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় সভায় হাফিজ মাওলানা এনামুল হক, এ কে এম আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।



