জুলাই গণ-অভ্যুত্থান বার্ষিকী

মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ঢাকায় ছাত্র সমাবেশসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিসমূহ হচ্ছে, ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা, ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশসহ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কর্মসূচি, ২০ জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা, ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ , শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠান, ২২ জুলাই ‘জুলাই-আগস্টের সকল শহীদদের’ আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং দেশে সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান, ২৪-২৫ জুলাই সব শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠান।

৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে হবে ছাত্রসমাবেশ। এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।