ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়। এ উপলক্ষে মকবুল-আশুরা ট্রাস্টের আয়োজনে মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদরাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামিআ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদরাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের ফাতেমা (রা:) মহিলা আলীম মাদরাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও মকবুল-আশুরা ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জস্থ ফাতেমা (রা:) মহিলা আলীম মাদরাসার ৩৪৩ জন, পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭ জন, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ঢাকায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় মরহুমের জেষ্ঠ্য পুত্র হাসান আহমেদ চৌধুরী কিরণ, ছোট ছেলে হোসেন আহমেদ চৌধুরী কাজল ও পরিবারের অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



