অনূর্ধ্ব ২৩ ক্যাম্প শুরু

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ এবং হাই পারফরম্যান্স (এইচপি) কর্মসূচির মধ্যকার ব্যবধান ঘোচানোর লক্ষ্যে অনূর্ধ্ব-২৩ ধাপটি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটে উঠে আসার পথ খুঁজে পাবে। কোচিংয়ের দায়িত্বে আছেন বাংলাদেশের কয়েকজন সাবেক ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ। কোচিং প্যানেলের অন্য সদস্যদের মধ্যে আছেন- আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস বাপ্পি ও জয় সাহা। এই উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের আয়োজন করেছে বিসিবি।