সাতক্ষীরা প্রতিনিধি
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে বনজীবীদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। বন বিভাগের অনুমতি বা বৈধ পাস নিয়ে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা বনজসম্পদ আহরণ ও পর্যটন কার্যক্রম শুরু করতে পারবেন।
তবে জলজ প্রজনন রক্ষার এই তিন মাস কর্মহীন থাকা বনজীবীরা জীবিকার তাগিদে বনে ফেরার প্রস্তুতি সম্পন্ন করলেও তাদের মধ্যে নতুন করে তাড়া করে ফিরছে বনদস্যুদের চাঁদাবাজির ভয়।



