আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) হিট এটিএফ প্রকল্পের আওতায় ‘অ্যাডভান্সিং গ্রিন ফাইন্যান্সিং এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি প্র্যাকটিসেস ফর সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং গ্রোথ’ শীর্ষক উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ৪ থেকে ৬ জুন কক্সবাজারের একটি হোটেলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন। প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর ড. মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. হাসমত আলী বলেন, এ উপ-প্রকল্প গ্রিন ফাইন্যান্সিং ও সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং বিষয়ে নতুন জ্ঞান সৃষ্টি এবং গবেষণা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশের শিল্পখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রকল্পটির মাধ্যমে তরুণ গবেষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে তারা দেশের উৎপাদনশীল শিল্পখাতে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন বলেন, দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সহযোগিতায় প্রকল্পের কার্যক্রম ও অর্জন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিন দিনের প্রশিক্ষণে গ্রিন ফাইন্যান্সিং, সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স অনুশীলন এবং শিল্পখাতে টেকসই অর্থায়নের বিভিন্ন কৌশল নিয়ে পাঁচটি সেশনে প্রশিক্ষণ দিচ্ছেন প্রফেসর ড. মোহাম্মদ তাজুল ইসলাম। উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যরা হলেন- প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন (এসপিএম), প্রফেসর ড. নাজমুল হক (অ্যাসোসিয়েট এসপিএম), মো: রিজওয়ান হাসান (অ্যাসোসিয়েট এসপিএম) এবং প্রফেসর ড. শাহানারা বাশার (সদস্য)। বিজ্ঞপ্তি।



