সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকালে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি দেয়া হয়। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৬১ জন, সাধারণ গ্রেডে ১৬২ জন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, প্রধান আলোচক ছিলেন ফরিদপুর-১ আসনের এমপি অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি ছিলেন-তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: যাইনুল আবেদীন, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ট্রেজারার ও মেধা মূল্যায়ন বৃত্তির সদস্যসচিব অধ্যক্ষ হোসাইন উদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং প্রধান আলোচক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান, সার্টিফিকেট এবং কেস্ট তুলে দেন।