নাসিম সিকদার
২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলে কিশোর এনজো ফার্নান্দেজ তার প্রিয় ফুটবলারকে একটি আবেগঘন চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘দয়া করে চলে যাবেন না। আমাদের আরো আনন্দ দিন। আপনিই বিশ্বের সেরা খেলোয়াড়।’ পরে মেসি অবসরের সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরে আসেন।
মেসিকে লেখা সেই আবেগঘন চিঠির লেখক আজ বিশ্ব ফুটবলের তারকা এনজো ফার্নান্দেজ।
এক সময় লিওনেল মেসির অবসরের ঘোষণায় কেঁদে উঠেছিল লাখো ভক্তের হৃদয়। সেই ভক্তদের একজন ছিলেন আর্জেন্টিনার কিশোর এনজো ফার্নান্দেজ। ২০১৬ সালে মেসিকে উদ্দেশ্য করে লেখা তার আবেগময় চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
সময়ের পরিক্রমায় সেই কিশোরই আজ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ইউরোপীয় কাব ফুটবলেও নিজের প্রতিভার স্বার রেখেছেন এনজো। মেসির সাথে একই দলে খেলার স্বপ্নও পূরণ হয়েছে তার।
ফুটবলপ্রেমীদের কাছে এনজোর গল্পটি অনুপ্রেরণার প্রতীক। যে কিশোর একদিন তার প্রিয় ফুটবলারকে অবসর না নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিল, সেই তিনিই আজ মাঠে মেসির সতীর্থ হিসেবে দেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই ঘটনাই প্রমাণ করে- স্বপ্ন, পরিশ্রম এবং বিশ্বাস একজন ভক্তকে একদিন তার নায়কের পাশে দাঁড়ানোর সুযোগ এনে দিতে পারে।



