ভাষাসৈনিক শেখ আমানুল্লাহর মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ শেখ আমানুল্লাহর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকায় তিনি ইন্তেকাল করেন। তিনি কলারোয়া সরকারি জি, কে, এম, কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় কলারোয়া সরকারি জি, কে, এম, কে পাইলট হাইস্কুলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান।