জনকণ্ঠের সাংবাদিকদের ছাঁটাই প্রত্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি ডিইউজের

Printed Edition
দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচির আগে বিক্ষোভ মিছিল :  নয়া দিগন্ত
দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচির আগে বিক্ষোভ মিছিল : নয়া দিগন্ত

বাসস

৭২ ঘণ্টার মধ্যে দৈনিক জনকণ্ঠ থেকে অবৈধভাব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাঁটাইপত্র প্রত্যাহার এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

গতকাল দুপুরে প্রতিষ্ঠানটিতে গণ-ছাঁটাই ও হয়রানির প্রতিবাদে দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

জনকণ্ঠের মালিকদেরকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে ডিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, পত্রিকাটির ওপর আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। জনকণ্ঠ কর্তৃপক্ষকে তিনি সাংবাদিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে অনতিবিলম্বে চলমান সমস্যা সমাধানের আহ্বান জানান। অন্যথায় যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতির দায় কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, দৈনিক জনকণ্ঠের প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবদীন শিশির, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির জারিফ, বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসিম প্রমুখ।