আরএসএস-ভিএইচপি-বজরংকে ‘সন্ত্রাসী’ ঘোষণার দাবি

Printed Edition

দ্য ওয়্যার

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আরএসএসের সাবেক প্রচারক যশবন্ত সাহদেব শিন্দে। এই মর্মে তিনি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেকে চিঠি দিয়েছেন।

চিঠিতে শিন্দে অভিযোগ করেন, ২০০০-এর দশকে আরএসএস দেশের একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে এবং কর্মীদের মারাত্মক অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছে। তিনি আরএসএস প্রধান মোহন ভাগবত, জ্যেষ্ঠ নেতা ইন্দ্রেশ কুমার এবং ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দেসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনার দাবি জানান। চলতি মাসের শুরুতে পাঠানো এই চিঠিটি হিন্দু ডানপন্থীদের সহিংসতায় সম্পৃক্ততার বিষয়ে তার দীর্ঘ দিনের সোচ্চার ভূমিকারই অংশ। যদিও আদালত ও তদন্ত সংস্থাগুলোর দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে এসব মামলায় অভিযুক্তদের সবাই খালাস পেয়েছেন। ১৯৯০ সাল থেকে আরএসএসের পূর্ণকালীন কর্মী হিসেবে দায়িত্ব পালন করা শিন্দে জানান, তাকে বোমা তৈরি ও প্রশিক্ষণ দলে অন্তর্ভুক্ত হতে বলা হলে তিনি সংগঠন ত্যাগ করেন।