শিপার্স কাউন্সিলের এজিএম অনুষ্ঠিত

Printed Edition

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলের চেয়ারম্যান মো: রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতে এ পর্যন্ত যেসব শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিদ্যমান পরিস্থিতিতে দেশের সড়ক, নৌ, রেলওয়ে পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং এসসিবির কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া এশিয়ান শিপার্স অ্যালায়েন্স এবং গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের সাথে অত্র কাউন্সিলের সম্পৃক্ততা ও কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

সভার আলোচ্যসূচি অনুযায়ী গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০২৫, অডিটকৃত ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যালেন্স শিট ও হিসাব বিবরণী অনুমোদন এবং ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। কাউন্সিলের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ২০২৬ এবং ২০২৭ মেয়াদের নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন।

নব-নির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকরা হলেন : (১) চেয়ারম্যান, মো: রেজাউল করিম, স্বত্বাধিকারী, এস এন জুট ইন্টারন্যাশনাল (২) সিনিয়র ভাইস চেয়ারম্যান, সৈয়দ মো: বখতিয়ার, চেয়ারম্যান, অ্যাকটিভ লজেস্টিক্স (৩) ভাইস চেয়ারম্যান, আতাউর রহমান খান, স্বত্বাধিকারী, এ আর খান অ্যান্ড কো: এবং পরিচালকরা হলেন : (১) গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স (২) আরজু রহমান ভূঁইয়া, স্বত্বাধিকারী, আরজু জুট ট্রেডার্স (৩) মোহাম্মদ নুরুচ্ছাফা মজুমদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইলেকট্রো মার্ট লিমিটেড (৪) জিয়াউল ইসলাম, পার্টনার, এম এস ফ্যাশন্স (৫) কে এম আরিফুজ্জামান, স্বত্বাধিকারী, কিং ওশান শিপিং লাইন্স (৬) সরওয়ার আলম, পরিচালক, সার্কেল মেরিন লিমিটেড (৭) রফিউর রহমান খান ইউসুফজাই, ব্যবস্থাপনা পরিচালক, ই বি সলিউশনস লিমিটেড ও (৮) মো: আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, পলমল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিজ্ঞপ্তি।