মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এম ইন ইংলিশ সান্ধ্যকালীন প্রোগ্রামের বিদায় সংবর্ধনা

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং এম ইন ইংলিশ প্রোগ্রামের সান্ধ্যকালীন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে ইইই বিভাগের সান্ধ্যকালীন ২৬তম ব্যাচ, সিএসই বিভাগের সান্ধ্যকালীন ২১তম ব্যাচ এবং এম ইন ইংলিশ প্রোগ্রামের ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: নিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী। এ সময় ইইই, সিএসই ও এম ইন ইংলিশ প্রোগ্রামের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।