চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

Printed Edition

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক ল্যমাত্রা বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার।

সম্মেলন উপলক্ষে স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাহকদের মাঝে দুই কোটি ৫৫ লাখ টাকা নতুন ঋণ বিতরণ এবং শ্রেণীকৃত ঋণ থেকে নগদ এক কোটি ৫৫ লাখ টাকা আদায় করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার স্বল্পসদবাহী আমানত বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় গ্রাহকসেবার মান আরো উন্নত করার মাধ্যমে অগ্রণী ব্যাংককে দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, করপোরেট শাখা প্রধান, অঞ্চল প্রধান, সার্কেলের ৭৮টি শাখার শাখা প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।