রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্ট সমঝোতা স্মারক সই

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য ও সাশ্রয়ী করার ল্েয রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গতকাল বিকেলে ঢাকার রিহ্যাব কার্যালয় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পে সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তির আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা দেশের সব ইবনে সিনা হাসপাতাল, ডায়াগনস্টিক ও সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন স্বাস্থ্যসেবায় ৩৫ শতাংশ মূল্যছাড় পাবেন। এর মধ্যে রয়েছে প্যাথলজিক্যাল পরীা, পিসিআর পরীা, বিভিন্ন বিশেষায়িত ল্যাব টেস্ট এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবায় মূল্যছাড়। পাশাপাশি বিশেষ মূল্যে কমপ্রিহেনসিভ হেলথ চেকআপ ও কার্ডিয়াক হেলথ চেকআপ প্যাকেজ গ্রহণের সুযোগও থাকবে। সমঝোতা স্মারকটি দুই বছর মেয়াদি হবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।

অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ, ইবনে সিনা ট্রাস্টের অ্যাডিশনাল ডিরেক্টর অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স গোলাম মর্তুজা মাসুদ, ডিজিএম অ্যাডমিন মুহাম্মদ জাহিদুর রহমান, এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী, রিজিওনাল ইনচার্জ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।