শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের

Printed Edition
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে গার্ডঅব অনার প্রদান অনুষ্ঠানে তিনি সালাম গ্রহণ করেন : আইএসপিআর
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে গার্ডঅব অনার প্রদান অনুষ্ঠানে তিনি সালাম গ্রহণ করেন : আইএসপিআর

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গতকাল ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্রবাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে নৌবাহিনী প্রধান নৌসদর দফতরে এসে পৌঁছালে নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান গত ২৩ জুলাই দায়িত্বভার গ্রহণ করেন। আইএসপিআর।