বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা সংগ্রহ

Printed Edition

রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা সংগ্রহের কার্যক্রম উদ্বোধন ও প্রশিক্ষণবিষয়ক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার ব্যাংকের হেড অফিস ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো: সুরাতুজ্জামান। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারভীন আক্তারসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এখন থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সব শাখায় সর্বজনীন পেনশন ব্যবস্থার চারটি স্কিমের চাঁদার টাকা জমা দেয়া যাবে। বিজ্ঞপ্তি।