সাতক্ষীরার কলারোয়া আলিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার জালালাবাদ গ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন প্যানক্রিয়াটাইটিস-সহ জটিল রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরবাদ জানাজার নামাজ শেষে তার নিজগ্রাম জালালাবাদে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া আলিয়া কামিল মাদরাসার শিক্ষক-কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।



