সিভাসুতে নবাগত শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী সমারম্ভ প্রোগ্রাম শুরু রোববার

Printed Edition

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে সপ্তাহব্যাপী সমারম্ভ প্রোগ্রাম। আাগামী ১৯ জুলাই রোববার সকাল সাড়ে ৯টা থেকে একযোগে শুরু হবে বিভিন্ন অনুষদের এই সমারম্ভ প্রোগ্রাম।

১৯ ও ২০ জুলাই ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের পৃথক পৃথক অনুষদীয় সমারম্ভ অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে নবাগত শিক্ষার্থীদের ল্যাব রোটেশন।

২১ জুলাই সকাল ১০টায় পরীক্ষার বিধিবিধান, প্রক্টরিয়াল রুলস, ছাত্রকল্যাণ দফতরের কার্যক্রম, আবাসিক হল বিধিবিধান, স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, প্রশাসনিক কার্যক্রম, লাইব্রেরি রুলস প্রভৃতি বিষয়ে অবহিত করা হবে।

২২ জুলাইয়ের কর্মসূচির মধ্যে রয়েছেÑ চট্টগ্রামের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান পরিদর্শন এবং ২৩ জুলাই সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ল্যাব রোটেশন, সেবা প্রদানকারী দফতর (এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং পোলট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টার) পরিদর্শন, ব্যাংক হিসাব খোলা, আইসিটি সেলের মাধ্যমে ই-মেইল আইডি তৈরি এবং ব্লাড গ্রুপিং।

২৪ জুলাই বেলা আড়াইটায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠান।

২৬ জুলাই থেকে সব অনুষদের রুটিন অনুসারে কাস শুরু হবে। বিজ্ঞপ্তি।