চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বন্যা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার কারণে প্রচলিত স্যানিটেশন ব্যবস্থা অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ছে। তাই টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ার বিকল্প নেই। আমাদের প্রয়োজন জলবায়ু সহনশীল স্যানিটেশন অবকাঠামো, উন্নত ও পরিবেশবান্ধব ল্যাট্রিন ব্যবস্থা, বর্জ্য পুনর্ব্যবহার ও সম্পদ পুনরুদ্ধার প্রযুক্তি, এবং টেকসই নগর ব্যবস্থাপনা। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবো।
সোমবার চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে পুরকৌশল বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্তর্জাতিক ট্রেইনিং নেটওয়ার্কের সহযোগিতায় ‘সেনিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তি।



