ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় ব্রিজে এ ঘটনা ঘটে। এতে মবদুল ও সাবিনাসহ আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে শুক্কুর আলী গং ওই জমিতে আমনের চারা রোপণ করতে গেলে শহিদুল ও তার স্বজনেরা বাধা দেন। একপর্যায়ে বাগি¦তণ্ডা থেকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শহিদুলকে মাছ ধরার কোঁচ দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



