যারা ধর্মকে হৃদয়ে ধারণ করে না, তারাই ধর্মের অপব্যবহারে লিপ্ত। ইসলামকে এরা কলবে ধারণ করে না। অথচ ইসলামকে আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির মতো আউলিয়ায়ে কেরাম মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।
মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ আহসানুল্লাহর রহ: নাতি, দরবার শরীফের তৃতীয় গদ্দিনেসীন পীর ও ওয়াকফ এস্টেটের ৮ম মোতাওয়াল্লি আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির ১ম ইসালে সওয়াব মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দিনেসীন পীর ও মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ নায়েবে আমির আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা হাফেজ মাওলানা মুফতি শাহ মুহাম্মদ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীনের সভাপতি এএমএম বাহাউদ্দীন, মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমাদ মোমতাজী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, হযরত শাহ আহসানুল্লাহ রহ: কমপ্লেক্সের সভাপতি শাহ মুহাম্মদ মোহসেনুজ্জামান, বেতাগী আস্তানা শরীফের পীর সাহেব গোলামুর রহমান আশরাফ শাহ, আমেরিকায় রহমাতুল্লিল আমিন মসজিদের খতিব আল্লামা ড. সাইফুল আযম বাবর আল-আজহারী, দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসার সেক্রেটারি প্রফেসর আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার প্রমুখ। বিজ্ঞপ্তি।



