কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর বাবা শেখ আব্দুল আজিজ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় কলারোয়া উপজেলা মডেল মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা



