চুল পড়া কমায় ৪ তেল

Printed Edition

কমবেশি সবাই চুল পড়ার সমস্যায় ভোগেন। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। চুল পড়া কমাতে নিয়মিত কয়েক ধরনের তেল ব্যবহার করা যায়। এসব তেল চুল পড়া কমাতে বেশ উপকারী।

নারকেল তেল : নিয়মিত নারকেল তেল ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়। সেই সাথে চুল ভেঙে যাওয়া আটকায়। এর ফলে চুল লম্বা হয়।

রোজমেরি অয়েল : রোজমেরি অয়েল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এর ফলে চুলের গোড়া মজবুত হয়। সেই সাথে চুল পড়া কমাতে সাহায্য করে।

আমলকীর তেল : আমলকীর তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে মজবুত করে তোলে।

ক্যাস্টর অয়েল : ক্যাস্টর অয়েলে থাকা সক্রিয় যৌগ রিসিনোলিক অ্যাসিক চুল পড়া কমাতে খুবই কার্যকর। এটি চুলের স্বাস্থ্য ঠিক রাখতে ভূমিকা রাখে। ইন্টারনেট।