বিকাশের মাধ্যমে সরাসারি ফিল্ড ফোর্সের পেমেন্ট করবে গ্রামীণফোন

Printed Edition

এখন থেকে বেসরকারি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশব্যাপী তার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের ইন্সেনটিভ সরাসরি বিকাশের মাধ্যমে পরিশোধ করবে। এর ফলে মাঠপর্যায়ে গ্রামীণফোনের আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। একইসাথে সুবিধাভোগীরা নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ইন্সেনটিভ গ্রহণ ও তা প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর জিপি হাউজে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। এ সময় গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শেখ ইফতেখার আহমেদ। অপরদিকে বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী এবং টেলিকম পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান শাফায়াতুল ইসলাম খান। বিজ্ঞপ্তি।