গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

Printed Edition

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সে পুরনো মচমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে। বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত। গতকাল বিকেল সাড়ে ৩টার সময় পুরনো মটমুড়া গ্রামে একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলার সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হয় আলী হোসেন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।