জাতীয় দলে আনিকার প্রথম গোল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

থাইল্যান্ড সফররত বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে। থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিট ওমেন এফসির বিপক্ষে এই ম্যাচে আফঈদা খন্দকাররা ২-০ গোলে জিতেছে। আর এই জয়ে বাংলাদেশের দুই গোলের একটি করেছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। অস্ট্রেলিয়ার মাঠে লাল-সবুজ জার্সিতে নারী এশিয়ান কাপে অভিষেক হওয়া এই স্ট্রাইকার কাল ম্যাচে ১৫ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন। ৭৭ মিনিটে স্কোর দ্বিগুণ করেন উমেহেলা মারমা। এ মাসেই ভারতের গোয়াতে শুরু হতে যাওয়া নারী সাফের আগে বাংলাদেশ দল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে থাইল্যান্ডের অপর ক্লাবের সাথে।