ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫নিখোঁজ ৪১

Printed Edition
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মাদুরা দ্বীপসংলগ্ন সাগরে যাত্রীবাহী জাহাজ ‘মুতিয়ারা সেন্টোসা’-২-এ ভয়াবহ অগ্নিকাণ্ড  : ইন্টারনেট
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মাদুরা দ্বীপসংলগ্ন সাগরে যাত্রীবাহী জাহাজ ‘মুতিয়ারা সেন্টোসা’-২-এ ভয়াবহ অগ্নিকাণ্ড : ইন্টারনেট

রয়টার্স

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লাগায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন। গতকাল রোববার দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তবে ফেরিটিতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। হতাহতদের পরিচয় ও আগুন লাগার পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।