উদবাতুল সভাপতি, ইউসুফ সম্পাদক

কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

সম্মেলনের প্রায় দেড় বছর পর কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং মো: ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো: শাহরিয়ার, ডা: মোসলেহ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা: নীলুফা পারভীন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে নজরুল ইসলামকে (ভিপি)। এ ছাড়া ১৬ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সম্পাদক, ছয়জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন খলিলুর রহমান বিপ্লব। কোষাধ্য করা হয়েছে আহাম্মেদ শোয়েব সোহেলকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ এবং মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ বলেন, ‘সময়োপযোগী ও তারুণ্যনির্ভর একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপি আরো শক্তিশালী ও গতিশীল হবে।’

সাধারণ সম্পাদক মো: ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তারাই কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।’