ঋণনির্ভর বাজেট দেশের অর্থনৈতিক সঙ্কট বৃদ্ধি করবে : খেলাফত মজলিস

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর এক আলোচনায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ঋণনির্ভর উচ্চবিলাসী জনবান্ধবহীন বাজেট দেশের জনগণের অর্থনৈতিক সঙ্কট বৃদ্ধি করবে। গতকাল শনিবার দুপুরে উত্তরা নর্থ কনফারেন্স সেন্টারে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত ওই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। ঘাটতি মেটাতে সরকারকে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে। দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার এক লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নির্ধারণ করেছে। এতে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সঙ্কটের নিপতিত হবে। সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলামসহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।