মোজো নিয়ে এলো ‘মোজো বিরাট ঈঅজ বার’ অফার

Printed Edition

বেভারেজ ব্র্যান্ড মোজো আবারো ভোক্তাদের জন্য নিয়ে এলো বেভারেজ ইন্ডাস্ট্রির সবচেয়ে চমকপ্রদ ক্যাম্পেইন ‘মোজো বিরাট ঈঅজবার’। এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, স্মার্ট টিভি, আইফোনসহ লাখ লাখ আকর্ষণীয় উপহার।

তারুণ্যের লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মোজো নতুনত্ব ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ভোক্তাদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে।

ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। মোজো বা ক্লেমনের ১ লিটার কিংবা ২ লিটার বোতল কিনে বোতলের লেবেলে থাকা ছজ কোড স্ক্যান করলে ভোক্তারা সরাসরি ড়ভভবৎ.সড়লড়-ফৎরহশ.পড়স মাইক্রোসাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা প্রদান করে বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে প্রতিটি মোজো ও ক্লেমন ১ লিটারের সাথে থাকছে ক্রাঞ্চো চিপস এবং ২ লিটারের সাথে থাকছে চিজ পাফস।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, ‘মোজো সবসময় তরুণদের ট্রেন্ডি লাইফস্টাইল এবং পরিবর্তনশীল চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন কিছু করার চেষ্টা করে। আমাদের প্রতিটি ক্যাম্পেইনে ভোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মোজো ভোক্তাদের জীবনের একটি আপন ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই ভালোবাসা ও আস্থা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা নিয়মিত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি এবং ভবিষ্যতেও তরুণদের স্বপ্ন ও আকাক্সক্ষা পূরণের যাত্রায় পাশে থাকতে চাই।’ বিজ্ঞপ্তি।