পাকিস্তান ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা, মাস্টার ওয়ারেন্ট অফিসার আলহাজ শায়খ আব্দুল মতিন (৮০) শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামী আন্দোলন প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন। তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে সাভারের কলমায় তার দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।



