বগুড়া আদর্শ স্কুলের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

Printed Edition

বগুড়া অফিস

গতকাল মঙ্গলবার বগুড়ার বাদুরতলাস্থ বগুড়া আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষা ২০২৬ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুস সুফফা ট্রাস্ট বগুড়ার চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মহাপরিচালক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, মোস্তাকুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।