শেরপুরে মেডিক্যাল কলেজ স্থাপনে ৬ স্থান পরিদর্শন সরকারি প্রতিনিধিদলের

Printed Edition

শেরপুর প্রতিনিধি

শেরপুরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: ফারুক আহাম্মদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গতকাল সম্ভাব্য একাধিক স্থান পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা: মো: রফিকুল হক, জামালপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রতিনিধি অধ্যাপক ডা: মো: খালেকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: ওয়াসেক-বিন-শহীদ প্রমুখ।

এ সময় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সেলিম মিঞা, প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি নৌহাটা খোয়ারপাড়, ঢাকলহাটি, অর্কিড এলাকা, শেরীব্রিজের লছমনপুর পূর্ব ও পশ্চিমপাশ এবং মোবারকপুরের ইছলিবিল- এই সম্ভাব্য ছয় স্থান পরিদর্শন করেন।