বিবিসি
জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ধারাবাহিকতায় জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদে শপথ নিয়েছেন হাকাইন্দে হিচিলেমা। মঙ্গলবারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৩ আগস্ট অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হাকাইন্দে হিচিলেমা প্রাপ্ত ভোটের ৬০ শতাংশ পেয়ে বিজয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্দুবিলে পান ৩৮ শতাংশ ভোট। তবে ফলাফলে সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন মুন্দুবিলে। তিনি আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানানোর ইচ্ছা ব্যক্ত করলেও আদালতের দরজা বন্ধ থাকায় সেই সুযোগ থেকে বঞ্চিত হন। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরাও গণনাকেন্দ্রে অনিয়ম, তথ্যের অমিল এবং কর্মকর্তাদের নির্দেশনার দোহাই দিয়ে কাজ থামিয়ে রাখার মতো ঘটনার উল্লেখ করেন। নির্বাচনের পরপরই সহিংসতা ও সশস্ত্র অভ্যুত্থানের অভিযোগ তুলে নিরাপত্তা বাহিনী বিরোধী দলীয় নেতাদের ওপর দমন-পীড়ন শুরু করে।



