প্রযুক্তি ডেস্ক
লেনোভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এলওকিউ-১৫ এএইচপি-৯ মডেলের গেমিং ল্যাপটপ, যেখানে পারফরম্যান্স, ডিসপ্লে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় দেখা যায়। ল্যাপটপটিতে আছে এএমডি রাইজেন-৫ ৮৬৪৫ এইচএস প্রসেসর, যা ৬ কোর, ১২ থ্রেড এবং সর্বোচ্চ পাঁচ গিগাহার্জ বুস্ট ক্লক স্পিড সমর্থন করে। এর সাথে থাকা এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ (৯৫ ওয়াট) গ্রাফিক্স কার্ড গেমিং এবং কনটেন্ট ক্রিয়েশনে শক্তিশালী অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ডিভাইসটিতে আছে এএমডি রাইজেন এআই ইঞ্জিন, যা এআইনির্ভর পারফরম্যান্স অপ্টিমাইজেশনের সুবিধা প্রদান করে। পাশাপাশি ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, শতভাগ আরজিবি কালার কভারেজ এবং জি-সিংক সমর্থন থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরো প্রাণবন্ত ও স্মুথ হয়।
মেমোরি ও স্টোরেজ হিসেবে রয়েছে ১৬ জিবি ডিডিআর-৫ র্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ব্যবহারকারীরা র্যাম সর্বোচ্চ ৩২ জিবি এবং স্টোরেজ দুই টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।
লুনা গ্রে ফিনিশের কারণে ল্যাপটপটি যেমন প্রিমিয়াম দেখায়, তেমনি ইউএসবি-সি, হোয়াইট ব্যাকলিট কিবোর্ড, এইচডিএমআই ২.১, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং গিগাবিট ইথারনেটের মতো আধুনিক কানেক্টিভিটি সুবিধাও প্রদান করে। এছাড়া মিআইএল-এসটিডি-৮১০ এইচ মিলিটারি গ্রেড টেস্টিং উত্তীর্ণ হওয়ায় এর স্থায়িত্ব নিয়েও রয়েছে আস্থা। সাথে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। বিশ্বকাপ উপলক্ষ্যে লেনোভো এএমডি সিরিজের যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন পছন্দের দলের একটি আকর্ষণীয় জার্সি সম্পূর্ণ ফ্রি, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে।



