মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সোমবার দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার কৃষ্ণ চন্দ্রের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। এ সময় তার সাথে ছিলেন- ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা ওলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: শামছুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, আব্দুর কুদ্দুছ মাস্টার।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: জাকির হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- সাবেক এমপি অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, সাবেক সভাপতি আব্দুল হামিদ সুরুজসহ দলীয় নেতাকর্মীরা।
সহকারী রিটার্নিং অফিসার কৃষ্ণ চন্দ্র জানান, এ উপজেলা থেকে আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত মাওলানা রেজাউল করিম এবং গণসংহতি আন্দোলন মনোনীত মো: নজরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন। আমরা ৫টা পর্যন্ত অপেক্ষা করব।



