খাগড়াছড়ি আসনে ‘হ্যাঁ’ ভোটের পরাজয়

Printed Edition

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সংসদীয় আসনে গণভোটে ১১ হাজার ৫৮৭ ভোটের ব্যবধানে হেরে গেল ‘হ্যাঁ’ ভোট। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে এ পরিসংখ্যান ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত।

তিনি জানান, জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবনাগুলোর প্রতি জাতীয় সংসদের ২৯৮ খাগড়াছড়ি পার্বত্য জেলা এলাকার সম্মতি জ্ঞাপনের পক্ষে (হ্যাঁ ভোট) এক লাখ ৪৪ হাজার ৩৫৫টি ভোট পড়েছে এবং সম্মতি জ্ঞাপনের বিপক্ষে (না ভোট) এক লাখ ৫৫ হাজার ৯৪২টি ভোট পড়েছে। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা তিন লাখ ২৭৯ এবং অবৈধ বা গণনাবহির্ভূত বাতিলকৃত ব্যালট পেপারের সংখ্যা ৪৩ হাজার ১৭টি। শতকরা হার ৬২ শতাংশ। উল্লেখ্য, এ আসনে পোস্টাল ভোট কেন্দ্রসহ ২০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।