ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞানের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শওকত আরা হোসেন বলেছেন, অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটির তুলনায় এখানকার শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা বেশি। কারণ, এখানে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান হয়। বিশেষ করে অর্থনীতি বিভাগে পাঠদান হয় গুরুত্বসহকারে। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এ ইউনিভার্সিটিতে বর্তমানে ৩০০ শিক্ষক পাঠদানে নিয়োজিত। এ ইউনিভার্সিটিতে অর্থনীতি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, আইন, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মেসি, ডেভেলপমেন্ট স্টাডিজ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু রয়েছে। অধ্যাপক ড. শওকত আরা হোসেন বলেন, অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটির তুলনায় এখানকার শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা বেশি। কারণ এখানে যথাযথভাবে পাঠদান হয়। বোর্ড অব ট্রাস্টির শাহেদ কামাল পাটোয়ারী বলেন, এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। কিন্তু শিক্ষার মানের দিক থেকে আমরা আপস করি না। এখানে অর্থনীতি বিভাগে চার বছরের অনার্স কোর্সের ফি তিন লাখ ৭০ হাজার টাকা। তবে মেধার ভিত্তিতে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। মাস্টার্স কোর্সের ফি এক লাখ ৩০ হাজার টাকা। তবে এখানে ১০% থেকে ১০০% পর্যন্ত মেধানুসারে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা।
ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪। -বিজ্ঞপ্তি



