বেগম জিয়া সবার মধ্যে উজ্জ্বল নত্র হয়ে থাকবেন : মিনু

Printed Edition

রাজশাহী ব্যুরো

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি এবং আসন্ন নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের একজন উজ্বল নত্র। আকাশে অনেক তারা জ্বলে এবং নিভে যায়; কিন্তু বেগম জিয়া সবার মধ্যে আজীবন উজ্জ্বল নত্র হয়েই থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আসলেন, জয় করলেন, আবার সবাইকে এক সাগর পানিতে ভাসিয়ে চলে গেলেন। তিনি চলে গেলেও আজীবন তিনি বিশ্ববাসীসহ দেশের মানুষের মনের মণিকোঠায় বেঁচে আছেন। তেমনি বেগম জিয়াও সেভাবেই সবার মণিকোঠায় উজ্জ্বল নত্র হয়েই বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ। অন্যান্যের মধ্যে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন, নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন প্রমুখ।