টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও সমাজসেবক এবং প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যক্ষ এস এম আবুল হুসাইন ওয়াইসির ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২১ জুলাই। তিনি ২০১২ সালের ২১ জুলাই ঢাকার ধান্ডমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এম এ ডিগ্রি অর্জনের পর তৎকালে টাঙ্গাইল জেলার ভূঞাপুরের গোবিন্দাশী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকতা ও ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।



