চাঁচড়া-রাজগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

Printed Edition

যশোর অফিস

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। তিনি স্থানীয় জনগণকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভূমিকা রাখা এবং উন্নয়নকাজে ঠিকাদারকে সহযোগিতার পাশাপাশি মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জানান।

গত শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া আরএইচডি-রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে এ সড়ক সংস্কারের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে।