ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে ল্যাবএইড গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরো সহজ ও সুবিধামতো স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ মো: আবিদ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ডিজিটাল চ্যানেলস বিভাগের এসভিপি ও প্রধান এ জেড এম ফৌজ উল্লাহ চৌধুরী, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস মো: আল-হাসিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


