চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (ইঅঊঞঊ) অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক গঠিত ইনস্টিটিউশনাল প্রোগ্রাম রিভিউ টিম (আইপিআরটি)-এর সাথে সমাপন সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি (রুটিন দায়িত্ব) এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, আইকিউএসি, চুয়েট-এর পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভুঁইয়া, গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারেকুল আলম, কম্পট্রোলার মো: শফিকুল এবং চিফ লাইব্রেরিয়ান মো: আব্দুল খালেক সরকার। বিজ্ঞপ্তি।



