চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অ্যামেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারস মিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার, এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. মো: তারেক উদ্দিন, এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি অধ্যাপক ড. রূপক মুৎসুদ্দি, ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসাল্টেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো: আব্দুস সোবহান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের ডিরেক্টর, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ফ্যাকাল্টি অ্যাডভাইজর এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সভাপতি আসহাব লাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী রূপম পোদ্দার। উল্লেখ্য, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারস মিট-২০২৬ এর অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা, বিজনেস কেস প্রতিযোগিতা, মর্টার কার্যক্ষমতা পরীক্ষা। এ ছাড়া টেকসই নির্মাণসামগ্রী নিয়ে সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব, গবেষক, শিক্ষক ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়েছে। বুয়েট, আইইউটিসহ আটটি বিশ্ববিদ্যালয়ের এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।



