বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাকাডেমিতে গত ৮ জুন থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় “ওহংঁৎধহপব ্ ওহংঁৎধহপব চৎধপঃরপবং রহ ঈড়হঃৎধপঃ গধহধমবসবহঃ” বিষয়ক তিন দিনব্যাপী এক শর্টকোর্স শুরু হয়েছে, যা শেষ হবে আজ। সকালে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাকাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মো: জাকির হোসেন চৌধুরী। তিন দিনব্যাপী এই কোর্সে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি।



