ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান তাকে স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো: নওসের আলী, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: জিয়াউর রহমানসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে চার বছর অথবা অবসর নেয়ার তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী কর্মজীবনের শুরুতে ১৯৯৯-২০০৪ পর্যন্ত চট্টগ্রামের ওয়াজেদিয়া কামিল মাদরসার ফকিহ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান, শাহ আমানত হলের প্রভোস্ট, সোহরাওয়ার্দী হলের হাউজ টিউটরসহ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।



