রংপুর ব্যুরো
রংপুরে পৃথক দু’টি স্থানে পানিতে ডুবে মারা গেলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন।
বৃহস্পতিবার নগরীর পানবাড়িতে ঘাঘট নদী এবং পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের এই ঘটনা ঘটে।
রংপুর মহানগর তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ ভেসে উঠে। শিহার নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়ার ছেলে।
পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, দুপুরে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। খোঁজাখুঁজির পর দেখায় যায় তাদের লাশ পুকুরের পানিতে ভাসছে। তারা হলেন, ওই এলাকার সজিব মিয়ার ছয় বছরের ছেলে রাজীব মিয়া ও শাহজাহান মিয়ার চার বছরের মেয়ে সেনাতুল আক্তার। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।



