পাভেল সবে মাত্র অষ্টম শ্রেণীর ছাত্র। ও আর্জেন্টিনার সাপোর্টার। ছোটবেলা থেকেই মেসির খেলা দেখে মুগ্ধ হয়ে সে আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে। অবসরে সে নিজেও ফুটবল খেলে। এবারের বিশ^কাপে তার পছন্দের দল প্রথম খেলাতেই জয়ী হওয়ার কারণে ওর মন খুব ভালো মুডে আছে। প্রিয় খেলোয়াড় মেসির প্রথম খেলাতেই হ্যাট্্িরক, এটা তো ওর মন ভালো থাকার আরেকটা বড় কারণ। কিন্তু এত ভালো খবরের মাঝেও ওর মন খারাপের আরেকটা বড় কারণও আছে। সেটা হলো ওর বাবা ব্রাজিলের সাপোর্টার। পাভেল আর্জেন্টিনার জার্সি পড়ে ঘুরে বেড়ায় আর ওর বাবা ব্রাজিলের জার্সি। বাড়ির ছাদের এক কোনায় আর্জেন্টিনার পতাকা আরেক কোনায় ব্রাজিলের। বিষয়টা শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। বিশ^কাপ খেলাকে কেন্দ্র করে পিতা-পুত্র দ্বন্দ্ব চরমে। খাবার টেবিলে একসাথে খেতে বসলেই শুরু হয় লঙ্কা কাণ্ড। কথা কাটাকাটি হবেই। খেলা নিয়ে তর্ক। এক পর্যায়ে মারামারি হবার উপক্রম। এ নিয়ে পাভেল কয়েকবার বাবার ধমকও খেয়েছে, বাবারা ধমক দিতেই পারে কিন্তু ছেলে হিসেবে পাভেল তো আর ওর বাবাকে ধমক দিতে পারে না।
তাদের এ অবস্থা দেখে পাভেলের মা দু’জনের উদ্দেশেই বললেন, বিশ^কাপ ফুটবল নিয়ে তোমাদের এ ঝগড়া বা কথা কাটাকাটির কোনো মানেই হয় না। বিশ^কাপের খেলাগুলো শুধুমাত্রই উপভোগের জন্য নয় শিক্ষামূলকও বটে। খেলোয়াড়দের খেলা ও তাদের ক্রীড়াশৈলী দেখে আমরা মুগ্ধ হবো। সে সাথে আমরা এ খেলা নিয়ে তথ্য, রেকর্ড ও যুক্তিগুলোকে সবাই পরস্পরকে সম্মান করব। এ ধরনের খেলা থেকে আমরা অনেক ভালো ভালো শিক্ষাও নিতে পারি। বিপক্ষ দলের কাছে পিছিয়ে পড়েও কীভাবে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়, জয়ী হতে হয়, এসব শিক্ষা তো আমরা ওদের কাছ থেকে নিতেই পারি। আমি নিজে কোনো দলের সাপোর্টার না হলেও সেরা দলের খেলাগুলো তো আমিও দেখি। খেলা শুরু হওয়ার পূর্বে যে দল দুটো খেলবে, তাদের দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। মাঠের খেলোয়াড়রা ও দর্শকরাও স্ব স্ব দেশের জাতীয় সঙ্গীত আপ্লুত হয়ে গায়। খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়রা করমর্দন করে, যা সত্যিই মনোমুগ্ধকর ও প্রীতির নিদর্শন। খেলার মাঠে আগে বন্ধুত্ব পরে প্রতিযোগিতা। আর এখানে আমরা আরো দেখি একটি দলে এগারোজন খেলোয়াড় দলবদ্ধ হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মরণপণ লড়াই করে। প্রীতি ও ঐক্যের চমৎকার এ খেলা নিয়ে তোমাদের মাঝে এমন দ্বন্দ্ব কেন? খেলার মাঝে আরো দেখি প্রতিপক্ষের আঘাতে কোনো খেলোয়াড় আহত হলে তাকে ওরা হাত ধরে মাঠে দাঁড় করায়, সান্ত্বনা দেয়। মাঠে যেখানে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে এত প্রীতি ও ভালোবাসা, অথচ এ খেলা নিয়ে আমি দেখছি তোমাদের পিতা-পুত্রের দ্বন্দ্ব চরমে। শুধু তোমরাই না, তোমাদের মতো আরো অনেকে অস্বাভাবিক অনেক কাণ্ড ঘটায়। যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়, বরং বড্ড বাড়াবাড়িই বলা যায়। এসব কীর্তিকলাপ খেলাটার মূল সৌন্দর্যকে ব্যাহত করে বলেই আমি মনে করি। তোমাদের মাঠের খেলোয়াড়রা তো তোমাদের এ শিক্ষা দেয়নি। পাভেল ও তার বাবা এ কথাগুলোতে আপ্লুত হয় ও নিজেদের ভুল বুঝতে পারে। পাভেলের বাবা পাভেলকে বুকে জড়িয়ে ধরে ও তার ভুলের জন্য ছেলের কাছে ক্ষমা চায়। এরপর থেকে বাসাতে এ নিয়ে আর কোনো তর্ক হয়নি বরং পিতা-পুত্র এক সাথে বসে টিভিতে খেলা দেখেছে, ছেলের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি আর বাবার গায়ে ব্রাজিলের। ম



