বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ

Printed Edition
বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ
বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ

পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গুলশান-২ চত্বরে শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদফতর ও গুলশান সোসাইটির সমন্বয়ে শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা পরিবেশের বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, শব্দদূষণ নগর জীবনের এক নতুন উপদ্রুপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শব্দদূষণের কারণে নগর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও বক্তারা মন্তব্য করেন। বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন থেকে শব্দদূষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে গুলশান-২ চত্বরের আশপাশের এলাকায় ক্যাম্পেইন পরিচালিত হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সুজ্জিত হয়ে উপস্থিত সবাই রাস্তার পাশে ফুটপাথে দাঁড়িয়ে এই পথ দিয়ে চলাচলকারী সব গাড়িচালককে হর্ন বাজানো থেকে বিরত থাকতে আহ্বান জানান। একই সাথে ভলান্টিয়াররা গাড়িতে স্টিকার সাঁটানো লিফলেট বিতরণ করেন। বিজ্ঞপ্তি।